Human Selections ← ফিরে যান

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ১ অক্টোবর ২০২৬

HumanSelection আপনার গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরা শুধু ততটুকু তথ্যই নিই, যতটুকু আপনার অর্ডার পৌঁছে দিতে দরকার।

আমরা যা সংগ্রহ করি

মোবাইল নম্বর (অর্ডার খুঁজে পেতে ও লাইব্রেরিতে প্রবেশের জন্য), ইমেইল (শুধু আপনি দিলে), পেমেন্টের TrxID ও যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন।

সাইট ব্যবহারের সাধারণ পরিসংখ্যান—কোন পাতা দেখা হয়েছে, কোন বোতামে চাপ দেওয়া হয়েছে—যাতে আমরা সাইটটি উন্নত করতে পারি। এগুলো আপনার নাম বা পরিচয়ের সাথে যুক্ত নয়। আপনার IP ঠিকানা আমরা সরাসরি সংরক্ষণ করি না, শুধু একটি এনক্রিপ্ট করা রূপ রাখি।

আমরা যা করি না

আপনার নম্বর বা ইমেইল কারও কাছে বিক্রি বা শেয়ার করি না। মার্কেটিং SMS পাঠাই না। পেমেন্ট স্টেটমেন্ট, SMS, ইমেইল বা ডাউনলোড করা ফাইলের নামে বইয়ের নাম বা বিষয় উল্লেখ করি না।

কুকি ও তৃতীয় পক্ষ

বিজ্ঞাপনের কার্যকারিতা মাপতে আমরা Google Analytics, Meta Pixel ও Microsoft Clarity ব্যবহার করতে পারি। এরা আপনার ব্রাউজারে কুকি রাখতে পারে। চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ রাখতে পারেন—তাতে কেনাকাটায় কোনো সমস্যা হবে না।

তথ্য মুছে ফেলা

আপনার অর্ডারের তথ্য মুছে ফেলতে চাইলে +880 1886 86 86 28 বা hello@humanselections.com-এ অর্ডার কোডসহ জানান। আইনগত হিসাবরক্ষণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম তথ্য ছাড়া বাকি সব মুছে ফেলা হবে।

Human Selections
গোপনীয়তা নীতিশর্তাবলিরিফান্ড নীতিযোগাযোগ সব বই আমার লাইব্রেরি
© ২০২৬ HumanSelection